বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিটি কার্ড পরিবারের প্রধান নারীকে দেওয়া হবে।


\r\n

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের জন্য মাসিক ২ থেকে আড়াই হাজার টাকা এবং খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে।


\r\n

তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থান চাওয়াদের জন্য কারিগরি শিক্ষার আধুনিকায়ন করা হবে এবং বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।


\r\n

‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


\r\n

এদিকে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন তারেক রহমান। বিএনপির জনসভা হবে নগরের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশে যোগ দেবেন।


\r\n

বিএনপির নির্বাচনি প্রচার শুরু করতে তিনি বুধবার রাতে সিলেট সফরে আসেন। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন। এরপর মধ্যরাতে দক্ষিণ সুরমার সিলামে শ্বশুরবাড়িতে যান, যেখানে নানা আয়োজনের মধ্যে তাকে বরণ করা হয়।