বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত।


\r\n

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। পরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।


\r\n

ফেসবুক পোস্টে রফিকুল বাসেত জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, বিএনপি ও এর সব অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি নতুন রাজনৈতিক পথে এগিয়েছেন।


\r\n

পোস্টে তিনি আরও লেখেন, দীর্ঘ আত্মসমালোচনা ও চিন্তাভাবনার পর ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।


\r\n

রফিকুল বাসেত বলেন, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনের ভুলত্রুটির জন্য তিনি সবার কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন।


\r\n

এ বিষয়ে গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী বলেন, বুধবারই রফিকুল বাসেত আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি জানান, এর আগে রফিকুল বাসেত দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।