বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল।
সাক্ষাতে দুই পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।





