বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দলীয় নির্দেশ মেনে না চললে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। এ তথ্য জানিয়েছেন বিএনপির মুখপাত্র ড. মাহদী আমিন। বুধবার গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, দলের শীর্ষ নেতৃত্ব এবং নির্বাচন পরিচালনা কমিটি নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

মাহদী আমিন বলেন, “আমরা চাই পুরো দল এক হয়ে ধানের শীষের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। যারা এটি করবেন না, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবে দল।”

গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সারাদেশে প্রায় ৭৬ জন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মাঠে রয়েছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ২৯৮ আসনের প্রায় এক চতুর্থাংশে এই বিদ্রোহীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।