দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া দুই নেতাকে বিএনপি পুনরায় দলের প্রাথমিক সদস্য পদ দিয়েছে। পদ ফেরত পাওয়া নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলায় বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ আরফান সরকার রানা।

সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কার্যকলাপের জন্য উভয় নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদন এবং দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।