জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সহ-সভাপতি আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ যোগ দিয়েছেন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি এ তথ্য নিশ্চিত করে।

জাকসুর বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। এতে শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু, আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল, নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ ও শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম রয়েছেন।

উল্লেখ্য, ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টিতে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ জয়লাভ করে। বাকি পাঁচটি পদের মধ্যে দুটি পদে স্বতন্ত্র প্রার্থী এবং তিনটিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিজয়ী হয়েছে।