জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে আগামী ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের এই লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা একসঙ্গে কাজ করবে। এ বিষয়ে একটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হবে।





