বাংলাদেশ\r\nস্পেশালাইজড হাসপাতালে কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির\r\nসহায়তায় ১২০ জন শিশু হৃদরোগীর\r\nসফল ইন্টারভেনশনাল চিকিৎসা সম্পুর্ণ হয়েছে।
\r\n\r\n
জানা\r\nযায়, গত ১১ এপ্রিল\r\nহতে ১৯ এপ্রিল বাংলাদেশ\r\nস্পেশালাইজড হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগে কাতার চ্যারিটির সহায়তায় জন্মগত হৃদরোগে আক্রান্ত ১২০ জন শিশুর জন্য\r\nসম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভেনশনাল চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে।
\r\n\r\n
\r\n\r\n
হাসপাতাল\r\nসূত্রে জানা যায়, কাতার চ্যারিটির অর্থায়নে প্রতিদিন গড়ে ১৫-১৬ জন\r\nশিশুর হৃৎপিণ্ডে সফলভাবে ডিভাইস প্রতিস্থাপন করা হয়। এক সপ্তাহব্যাপী কর্মসূচির\r\nআওতায় সর্বশেষ ১০০ জন শিশুর মধ্যে\r\nসফলভাবে ইন্টারভেনশনাল চিকিৎসা সম্পন্ন করা হয়েছে।
\r\n\r\n
এদের\r\nমধ্যে ৪০ জন রোগীর\r\nপিডিএ ডিভাইস ক্লোজার, ৩৪ জন রোগীর\r\nএএসডি ডিভাইস ক্লোজার, ১৬ জন রোগীর\r\nভিএসডি ডিভাইস ক্লোজার, ৬ জন রোগীর\r\nবেলুন এনজিওপ্লাস্টি
\r\n\r\n
৪\r\nজন রোগীর বেলুন কুয়াকটুপ্লাস্টি করা হয়। এছাড়া ২১ জন রোগীকে\r\nসার্জারির জন্য রেফার করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৫টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি রোগীদের অপারেশন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
\r\n\r\n
এই\r\nউদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম এবং তার চিকিৎসক দল।
\r\n\r\n
ইনফ্রাস্ট্রাকচার\r\nও লজিস্টিক সহায়তায় পাশে ছিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এবং এই আয়োজনে সবচেয়ে\r\nগুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিশু হৃদরোগ নিয়ে কাজ করা জাতীয় সংগঠন “কিডস হার্ট ফাউন্ডেশন”।
\r\n\r\n
এই\r\nসফল কর্মসূচি শিশুদের একটি সুস্থ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে, যা মানবিক সহানুভূতি,\r\nআন্তর্জাতিক সহযোগিতা ও চিকিৎসা উৎকর্ষতার\r\nএক উজ্জ্বল দৃষ্টান্ত।