টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।


\r\n

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেছিলেন। তখন অধিকাংশ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের মনোভাব জানার পর তাদের সিদ্ধান্ত পরিবর্তিত হয়।


\r\n

এ বিষয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন প্রথম আলোকে বলেন, “কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের অবস্থান প্রকাশ করব।”


\r\n

গতকাল উগ্রপন্থীদের হুমকির কারণে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা প্রশ্নে উঠে। শেষ পর্যন্ত বিসিবি আইসিসিকে ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।


\r\n

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিন ভারতের কলকাতায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের আয়োজন। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।


\r\n

বিশ্বকাপের জন্য আজ সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।