টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অচলাবস্থায় নতুন মোড় এসেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে বিশ্বকাপে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। বৈঠকের মাধ্যমে ক্রিকেটারদের মতামত নেওয়া হবে, যা চূড়ান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


\r\n

বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অনীহা প্রকাশ করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপে না যাওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়। আইসিসি ২২ জানুয়ারির মধ্যে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান জানাতে বলেছে। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না দিলে বিশ্বকাপ আয়োজন বাংলাদেশকে ছাড়া হবে।


\r\n

এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্রিকেটারদের সঙ্গে সরাসরি আলোচনা করে তাদের মতামত জানার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


\r\n

এ সময় আলোচনার বিষয় হতে পারে ক্রিকেটাররা যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি হন, তাহলে বাংলাদেশ কি অবস্থান পরিবর্তন করবে কি না। যদিও বিসিবি সভাপতি ইতিমধ্যেই জানিয়েছে, ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব এখনও অটল।


\r\n

বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ- খেলবে, নাকি ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট মিস করবে টাইগাররা।