মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত তিনি ৯টি যুদ্ধের সমাধান করেছেন এবং ইসরাইল–লেবানন যুদ্ধবিরতি কার্যকর হলে এটি হবে তার দশম সমাধান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘চমৎকার’ আলোচনা হয়েছে। ওই আলোচনায় দুই দেশ ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, মার্কিন পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্প দুই দেশকে উদ্দেশ করে বলেন, “চলুন, এটিও সম্পন্ন করি।”