৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ৬টি বাসের ব্যবস্থা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন (RUAA)।

\r\n

বিশ্ববিদ্যালয়ের ৭৩১ জন শিক্ষার্থীর আবেদন প্রাপ্তির পর রাবির পরিবহন বিভাগ প্রাথমিকভাবে ২০০ শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্দ দেয়। তবে অবশিষ্ট শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে রাবির প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন RUAA সভাপতির কাছে সহযোগিতার অনুরোধ জানান।

\r\n

এর প্রেক্ষিতে RUAA সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি প্রফেসর ড. নিজাম উদ্দিন এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে পরামর্শ করে ৬টি বাস সরবরাহের সিদ্ধান্ত নেন।

\r\n

বাসগুলো আগামীকাল ৯ অক্টোবর ২০২৫, রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফেরার সময় পরীক্ষার দিন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বাসগুলো বিকেল ৩টায় রাজশাহীর পথে যাত্রা করবে।