বিয়ের খবর প্রকাশ হতেই ভক্তদের শুভেচ্ছায় সামাজিক যোগাযোগমাধ্যম ভরে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই পূজার ইনবক্স ও পোস্টে হাজারো বার্তা জমে ওঠে।
নতুন বউ পূজা জানান-
“এত মানুষের ভালোবাসা পেলাম, এটা সত্যিই আমার জন্য আশীর্বাদ। নতুন জীবনে পা রাখলেও গান আমার প্রথম প্রেম।”
একই সঙ্গে তিনি জানান, শিগগিরই নিজের ইউটিউব চ্যানেলে বিয়ের কিছু বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করবেন।
বিয়ের হুলুস্থুলের মধ্যেও কাজের ব্যস্ততা কমছে না বাঁধন সরকার পূজার। জানা গেছে, ডিসেম্বরের মাঝামাঝি তিনি দুটি নতুন রোমান্টিক গান রেকর্ড করবেন।
একটি গানের সুর করেছেন কলকাতার এক জনপ্রিয় কম্পোজার, অন্যটি দেশের তরুণ সুরকারের।
পূজা বলেন,
“বিয়ে হলো, জীবন নতুন রঙ পেল। কিন্তু গানের কাজ থামবে না। শুভংকর খুব সাপোর্টিভ-আমার ক্যারিয়ার যেন আরও শক্ত হয়, সেটাই চান।”
পারিবারিকভাবে সম্পন্ন হওয়া বিয়েতে পূজা ও শুভংকর উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়-বিয়ের আয়োজনে ছিল সরলতা, পরিবারগুলোর আবেগ এবং হাসি-আনন্দের পরিবেশ।
পূজার মা বলেছেন-
“ওরা দুজন খুব বুঝে-শুনে এগিয়েছে। আমরা শুধু তাদের জন্য দোয়া করি।”
শুভংকরের পরিবারও জানিয়েছেন-
“পূজা খুব মিষ্টি ও ভদ্র মেয়ে। আমরা তাকে পরিবারের সদস্য হিসেবে পেয়েই খুশি।”





