তারেকুল ইসলাম ।।
বুড়িচং উপজেলা প্রতিনিধি।।
বুড়িচং উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্য দিয়ে ছাত্রশিবির আয়োজিত হয় কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুইজ প্রতিযোগিতা ।
“কিশোরকণ্ঠ” বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির প্রকাশিত মাসিক ম্যাগাজিন। কিশোর ও তরুণ শিক্ষার্থীদের সাহিত্য পাঠ ও স্বদেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে গড়ে তুলতে সংগঠনটি মাসিক এই ম্যাগাজিন প্রকাশ করে থাকে । উল্লেখ্য ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ এর অধিক শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন করে। যদিও আয়োজক কমিটির সভাপতি মুমিনুল ইসলাম জানান পরীক্ষায় প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিপুল সংখ্যক শিক্ষার্থীর অভিভাবকদের জন্য বিনামূল্যে পানি বিতরণ, আসন ব্যবস্থা সহ নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
পরীক্ষা চলাকালীন হল পরিদর্শনে আসেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি শাকিল আহম্মেদ । তিনি জানান সাধারণ শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা এমন আয়োজন অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করেছেন ।
আয়োজক কমিটি জানিয়েছে খাতাসমূহ পর্যালোচনা শেষে অতিদ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী কার্যক্রম সম্পন্ন হবে ।





