বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে।


বুধবার (২৪ ডিসেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হওয়ায় টানা তিন দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।


স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বড়দিন উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে সব ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। যেহেতু পুঁজিবাজারের লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়, তাই ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারেও লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ সময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রমও বন্ধ থাকবে। বৃহস্পতিবারের পর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন পুঁজিবাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে আবার নিয়মিত লেনদেন শুরু হবে।


উল্লেখ্য, বড়দিন বা ক্রিসমাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি প্রধান ধর্মীয় উৎসব, যা প্রতি বছর ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে উদযাপিত হয়।