ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কারণে রাজধানীর শেরেবাংলা নগর ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি বুধবার এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিত করতে রাত ১২টা থেকে শেরেবাংলা নগর, জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক বা দূষণীয় দ্রব্য বহন এবং সকল প্রকার সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষিদ্ধ এলাকা সমূহের মধ্যে রয়েছে:

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে বাংলামটর ক্রসিং পর্যন্ত

বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত

পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত

মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ পর্যন্ত

রোকেয়া সরণি সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং

ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ-এর পশ্চিম প্রান্ত পর্যন্ত

জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর অন্তর্গত সব রাস্তা ও গলিপথ

ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।