যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মারা যাননি, তবে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকতে পারেন।

\r\n

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হয়েছিলেন। তার ধারণা, কোনোভাবে তিনি এখনো বেঁচে আছেন।

\r\n

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের নতুন নেতার লিখিত বার্তা প্রকাশের পর এ বিষয়ে এটিই ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া।

\r\n

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমরা সামরিক ও অর্থনৈতিকসহ সব দিক দিয়ে ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেব।”

\r\n

তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস–এর একটি প্রতিবেদনের সমালোচনা করে দাবি করেন, ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তাদের বিমানবাহিনী কার্যত অকার্যকর। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও ধ্বংস করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

\r\n

ট্রাম্প আরও বলেন, গত ৪৭ বছর ধরে ইরান সারা বিশ্বে নিরীহ মানুষ হত্যার সঙ্গে জড়িত। এখন যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে।

\r\n

এর আগে গত সোমবার মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশিত হচ্ছে।