ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি সৈয়দ রেজাউল করিম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেপর্দা নারীদের পাশে বসে সেলফি তুলেছেন।


\r\n

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।


\r\n

রেজাউল করিম বলেন, বেপর্দা নারীদের পাশে বসে সেলফি তোলা ইসলামী আন্দোলনের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দাবি করেন, এ ধরনের আচরণ তাদের আন্দোলনের নীতির পরিপন্থী।


\r\n

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে অরাজক পরিস্থিতির সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জান, মাল ও ইজ্জত রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছে। পাশাপাশি করোনাভাইরাস মহামারির সময় ঝুঁকি নিয়ে আক্রান্তদের জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।


\r\n

জনসভায় তিনি বলেন, মানুষের দুঃসময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।