বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়েছে পড়েছেন চার শিক্ষার্থী। অসুস্থরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ ও গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন। এদের মধ্যে জাহিদ ইসলাম জয় ও মাহিদ ইসলামকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি হয়েছেন।
সোমবার দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনশনের কারণে চার জন অসুস্থ হয়েছেন। তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসারসহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন।
অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তারপরও ছাত্র সংসদের ফি আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে।
উপাচার্য শওকাত আলী বলেন, ‘এটা আমরা পাবো। সামনে একটা ল মিটিং হয়ে গেলেেই রেজুলেশনটা রাষ্টপতি বরাবর পাঠানো হবে।’
এদিকে অনশনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন।
উল্লেখ্য, রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে নয়জন শিক্ষার্থী আনশনে বসেন। তারা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুম্মানুল ইসলাম রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর, গণিত বিভাগের আরমান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।





