বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার নির্দেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
\r\nএর পাশাপাশি, আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, কেন ঢাকা মহানগর পুলিশের দেওয়া ওই অফিস আদেশটি অবৈধ ঘোষণা করা হবে না।
\r\nএর আগে, গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স থেকে একটি অফিস আদেশ জারি করা হয়, যেখানে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা বেশি। এ ধরনের মামলায় এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের আগে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
\r\nএই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন রোববার হাইকোর্টে রিট আবেদন করেন।





