বগুড়ায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া তরুণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।


\r\n

সোমবার (২০ অক্টোবর) রাত ৩টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


\r\n

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ভোররাত ৪টার দিকে রাজধানীর শাহবাগ থানা পুলিশ জানায়—সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় সাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। এ ছাড়া এ বিষয়ে জেলা পুলিশের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই বলে তিনি জানান।


\r\n

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বগুড়ায় শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিলেন সাকিব খান। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।