আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া নতুন করে জীবন শুরু করলেন—বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তার নতুন জীবনের সঙ্গী তানজিম তৈয়ব, যিনি রাজশাহীর বাসিন্দা।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আসরের নামাজের পর ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়।
তানজিম তৈয়ব বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
এর আগে, ২০১৮ সালে শবনম ফারিয়া ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। অপু তখন একটি বেসরকারি বিপণন সংস্থায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।





