রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য ছাত্র শিবির সমর্থিত ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’-এর প্যানেল ঘোষণা করা হয়েছে।


\r\n

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন বেরোবি ছাত্র শিবিরের সভাপতি মো. সুমন সরকার ও সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মুরাদ।


\r\n

ব্রাকসুর ১৩ সদস্যের প্যানেলে বিভিন্ন পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। ভিপি পদে আহমাদুল হক আলবী, জিএস পদে মেহেদী হাসান, এজিএস পদে বায়েজিদ শিকদার, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে জাহিদ হাসান জয়, বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্য-পরিবেশ সম্পাদক পদে ইমরান খান, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে উম্মে হানি তানিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে শোভন, পরিবহন সম্পাদক পদে শিবলি সাদিক, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে মুয়াজ, এবং কার্যনির্বাহী পদে মরিয়ম জমিলা, বায়েজিদ বোস্তামি ও আল হুমায়রা ঐশী অন্তর্ভুক্ত।


\r\n

এছাড়া মুখতার ইলাহি হল, বিজয় ২৪ হল ও শহীদ ফেলানী হলের জন্য ছাত্র শিবির সমর্থিত ৯ জন প্রার্থীও ঘোষণা করা হয়েছে।


\r\n

বেরোবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মুরাদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ায় প্যানেলটি বেরোবি শিক্ষার্থী পরিষদের নামে ঘোষণা করা হয়েছে। এতে নারী শিক্ষার্থী, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পরিচিত মুখরা অন্তর্ভুক্ত, যারা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”


\r\n

সভাপতি মো. সুমন সরকার বলেন, “ব্রাকসু নির্বাচনের আগে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। আশা করি এই প্যানেল নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে কাজ করবে।”