এএফসি এশিয়ান কাপ থেকে ছিটকে গেলেও ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে উচ্ছ্বাস কমেনি। শুরুতে ঢাকায় খেলতে নিরাপত্তা নিয়ে ভারতের কিছু আপত্তি ছিল। তবে বাফুফে সভাপতি আশ্বাস দিয়েছিলেন, ভারতীয় দলের নিরাপত্তা পুরোপুরি তার দায়িত্বে থাকবে।
\r\nএরই মধ্যে রাজনৈতিক পরিস্থিতির কারণে গতকাল বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের সময় পুরো জাতীয় স্টেডিয়াম এলাকাজুড়ে ছিল কঠোর নিরাপত্তা। সেই প্রেক্ষাপটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন একটি নির্দেশনা দিয়েছে।
\r\nবিবৃতিতে জানানো হয়েছে, ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচে স্টেডিয়ামে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ম্যাচে প্রায় ২২ হাজার দর্শক উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেদিন দুপুর ২টা থেকে গেট খোলা হবে। প্রতিটি গেটে সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং খেলা শেষ হওয়ার পর দর্শকরা পুরোপুরি বের না হওয়া পর্যন্ত তারা সতর্ক অবস্থানে থাকবেন।





