ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে সব প্রতিষ্ঠান এ সুযোগ পাবে না। নির্দিষ্ট কিছু খাতের প্রতিষ্ঠানের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড।
\r\nআজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোট ১০ ধরনের প্রতিষ্ঠান ভারতীয় দলের স্পনসর হতে পারবে না।
\r\nনিষিদ্ধ খাতগুলো হলো—
\r\n- \r\n
- \r\n
অনলাইন গেমিং, বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
ক্রিপ্টো ট্রেডিং, ক্রিপ্টো এক্সচেঞ্জ, ক্রিপ্টো টোকেন বা ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
তামাকজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
পর্নোগ্রাফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
ক্রীড়া পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
পাখা, মিক্সার গ্রাইন্ডার ও তালা প্রস্তুতকারী প্রতিষ্ঠান
\r\n \r\n - \r\n
বীমা প্রতিষ্ঠান
\r\n \r\n
বিসিসিআই জানিয়েছে, শেষের পাঁচটি খাতকে বাদ দেওয়ার কারণ হলো—এ ধরনের প্রতিষ্ঠান ইতোমধ্যেই কোনো না কোনোভাবে বোর্ডের স্পনসর হিসেবে যুক্ত রয়েছে।





