বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সম্প্রতি তিনি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সভায় এমন দুটি তথ্য উল্লেখ করেছিলেন যা ভিত্তিহীন ও এআই-জেনারেটেড। এগুলো হলো: আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এবং শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসু’র ভিপির চা খাওয়ার দৃশ্য।


রিজভী বলেন, এই বিষয়গুলোর সত্যতা যাচাই না করে তিনি বক্তব্য দিয়েছেন, যা অনিচ্ছাকৃত ভুল ছিল। তিনি এই ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।