ইরানের ফার্স প্রদেশে রোববার সকালে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটে মোহর এলাকায় কম্পন শুরু হয়।


\r\n

জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকা সবচেয়ে বেশি কম্পিত হয়েছে।


\r\n

প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু জায়গায় ঘরের ভেতরের জিনিসপত্র পড়া এবং জানালার কাচ ভাঙার মতো ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


\r\n

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এই ভূমিকম্পের মাত্রা ও গভীরতার তথ্য নিশ্চিত করেছে।