জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নির্বাচনে ভোটবাণিজ্য নির্মূল ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারীগণ\"জে ইউ কলিগস্ ইউনিটি\" গঠন করেছে।
আজ বৃহস্পতিবার( ৮ জানুয়ারি)দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজ সংলগ্ন প্রধান সড়কে ভোট বিক্রি মানে বিবেক বিক্রি”—এই স্লোগানে ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করে সংঘঠনটি ।
অবস্থান কর্মসূচিতে তাদের, টাকা না দাবি দাবি দাবি, টাকা প্রথার বিরুদ্ধে, রুখে দাড়াও একসাথে ,মাস গেলে তো বেতন পাইস--ভোট দিয়ে কেন দিয়ে কেন টাকা খাস, ইজম প্রথার বিরুদ্ধে রুখে দাড়াও একসাথে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
প্রসঙ্গগত,আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নির্বাচন ২০২৬-২০২৭অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। নির্বাচনে কর্মচারীরা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি ২ বছর অন্তর অন্তর কর্মচারী নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।
সংগঠনটির আহবায়ক মো: কাজী জাকারিয়া উদ্বেগ প্রকাশ করে বলেন,' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি দুই বছর অন্তর অন্তর কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা পরবর্তীতে ক্ষমতায় এসে কর্মচারীদের পক্ষে কাজ করার দায়িত্ব গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় আজ ৮ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ।এই নির্বাচনে ব্যাপক ভোট বাণিজ্য চলমান। কিছু নেতা বা প্রার্থী টাকা-পয়সার লেনদেনের মাধ্যমে ভোট ক্রয় করে ক্ষমতায় আসছেন এবং নেতৃবৃন্দওকর্মচারীরা অর্থ লেনদেনে জড়িয়ে ভোটের বানিজ্যে যুক্ত হয়ে পরছেন ।
ক্ষমতায় আসার পর আর তারা কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ না করে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলেই মনোযোগ দিবে ।
তিনি আরও বলেন ,' ভোটবাণিজ্য নির্মূল ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জে ইউ কলিগস্ ইউনিটি গঠন করা হয়েছে। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নির্বাচনে ভোটবাণিজ্য চিরতরে দূর করা।