বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের দিন ভোটার ও নেতাকর্মীদের ভোটকেন্দ্রে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোট দেওয়ার পর শুধু চলে আসলেই হবে না, কেন্দ্রে উপস্থিত থেকে ভোটের হিসাবও কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে।

সোমবার নোয়াখালীর হাতিয়ায় বিএনপির নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।


তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি বলেন, “আগে দেশের মানুষের ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা তা করেছিল, তারা দেশের বাইরে চলে গেছে। কিন্তু এখন কিছু গোষ্ঠী আবার নির্বাচনে বাধা দেয়ার চেষ্টা করছে। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে।”


বিএনপি চেয়ারম্যান ভোটারদেরও মনে করিয়ে দেন, “শুধু ভোট দিয়ে চলে আসলে চলবে না। আপনার ভোটের হিসাব নিশ্চিত করতে কেন্দ্রে থাকতে হবে।”


\r\n\r\n\r\n\r\n\r\n

তিনি আরও বলেন, “এই দেশ আমাদের। সকল ধর্মের মানুষকে একত্র রেখে দেশ গড়ে তুলতে হবে। দেশটিই আমাদের প্রথম ও শেষ ঠিকানা।”