ভোলা সংবাদদাতা 
ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকালে বোরহানউদ্দিন আইডিয়াল একাডেমি মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে সকাল আটটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মোঃ এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি মোঃ নিজামুল হক নাঈম, ভোলা জেলা জামায়াতের আমীর মোঃ জাকির হোসেন এবং জেলা সেক্রেটারি মাওঃ মোঃ হারুন অর রশীদ।

এছাড়াও উপজেলা নায়েবে আমীর মাওঃ মোঃ শফিউল্লাহ, পৌর আমীর মাওঃ আমান উল্লাহসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠনের কার্যক্রম জোরদার, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং রুকনদের আদর্শিক প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করা হয়।