আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি জেলা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ভাষণ দেবেন। জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ গত রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে শুরু করেছেন বিএনপি নেতারা।


\r\n

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তিনি বলেন, “বাংলাদেশের প্রাণ তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা সার্কিট হাউসে একটি ঐতিহাসিক জনসভা করতে চাই, যা মাঠের পূর্ববর্তী সব রেকর্ড ভঙ্গ করবে।”


\r\n

২৭ জানুয়ারি অনুষ্ঠিত এই জনসভায় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন। সফরের সময় তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায়ও যাবেন। উল্লেখ্য, সর্বশেষ ময়মনসিংহে তারেক রহমান এসেছিলেন ২০০৫ সালের ২০ জুলাই।