যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরানের জনগণকে “নরকের মতো পরিস্থিতিতে” বইতে হবে। তিনি দ্রুত এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও ব্রিজগুলোতে সম্ভাব্য হামলার হুমকিও দিয়েছেন।


\r\n

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’—সব একসাথে, ইরানে।

\r\n

তিনি আরও লিখেছেন, “এর মতো আর কিছু হবে না! প্রণালিটি খুলে দাও, নাহলে তোমরা নরকে বাস করবে—দেখে নিও!”

\r\n

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন উদ্বেগ তৈরি করেছে।