মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির খতম আল আনবিয়া সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি এ দাবি করেছেন।

\r\n

তিনি বলেন, “অঞ্চলের সব মার্কিন ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। মার্কিন কমান্ডার ও সেনারা ঘাঁটি ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে।” তার দাবি, বর্তমানে ওই সেনাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

\r\n

জুলফাগারি মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। একই সঙ্গে নিজের নিরাপত্তার স্বার্থে এসব সেনাকে অঞ্চল থেকে বের করে দেওয়ার দাবিও তোলার কথা বলেন তিনি।

\r\n

তবে ইরানের এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।