ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলার পর তেহরান কীভাবে এর জবাব দেয়, তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে বিশ্বজুড়ে। এরই মধ্যে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
\r\nনিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০ হাজারের বেশি সেনা মোতায়েন রয়েছে। প্রতিশোধমূলক যেকোনো হামলায় এই ঘাঁটিগুলো ইরানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
\r\nবিশ্লেষকরা বলছেন, ইরান শুধু সরাসরি নয়, বরং হিজবুল্লাহ, হুথি এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের মাধ্যমেও ছায়াযুদ্ধের কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর আঘাত হানতে পারে।
\r\nবিশ্ব সম্প্রদায় এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রাখতে রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের আহ্বান জানাচ্ছে। তবে ইরানের চূড়ান্ত প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি, যা এই সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।





