বগুড়া প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রান উইথ শিবিরের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি শাহ সুলতান কলেজ শাখা,  রান উইথ শিবিরে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ সকাল ৭ টায় এটি অনুষ্ঠিত হয়,  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, অফিস সম্পাদক সজিবুল ইসলাম সজিব, বায়তুল মাল সম্পাদক নাইমুর রহমান নাইম,  এইচআরডি সম্পাদক আল জাবের হক্কানি সহ কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।

র‍্যালি শেষে বক্তারা বলেন, ১৬ ডিসেম্বরের এই প্রোগ্রামটি রান উইথ শিবিরে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
আমরা বিজয়ের এই শক্তিকে ধারণ করতে চাই।