ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার ভোরে মহেশপুর উপজেলার মধুপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
\r\nনিহতরা হলেন—উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।
\r\nস্থানীয়রা জানান, ভোররাতে সীমান্তসংলগ্ন যাদবপুর গ্রামের পাশের ভারতীয় অংশ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে তারা সীমান্তের কাছে গিয়ে দেখতে পান, ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে আছে।
\r\nমহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।





