জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মা-বোনদের গায়ে হাত দিতে চায়, তারা পশুর চেয়েও খারাপ। তিনি স্পষ্টভাবে জানান, মা-বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ ঘটবে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে শেরপুরে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
\r\nজামায়াত আমির আরও বলেন, “জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহর গোলাম যারা তারা কালো মেঘ দেখলেও ভয় পায় না।”
তিনি যুবকদের উদ্দেশ্য করে বলেন, “হাতের বেকার ভাতা দিতে চাই না। তাদের জন্য হালাল কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে।”





