মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আজমত হোসেন,
জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা আবুল বাসারসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।





