নব্য প্রার্থীদের উদ্দেশ্যে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কখনো নেতা হওয়া যায় না। জীবনে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন বলেও মন্তব্য করেন তিনি।


\r\n

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নির্বাচনী এলাকায় এক জনসভায় এসব কথা বলেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী।


\r\n

মির্জা আব্বাস বলেন, কেউ যদি তার বিরুদ্ধে অভিযোগ তুলতে চান, তাহলে বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রকাশ্যে শালিস বসাতে পারেন। এতে তার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। নিজের সাহস ও আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন এই বিএনপি নেতা।


\r\n

তিনি আরও বলেন, তার বয়স এখন ৭৫ বছর। জীবনে কখনো চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন না। নিজ হাতে কাজ করেই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। ১৯৭৪ সালে ঠিকাদারি কাজ শুরু করেন এবং একসময় বৈদ্যুতিক ঠিকাদার হিসেবেও কাজ করেছেন বলে জানান। ভবন নির্মাণ ও বিদ্যুৎ সংক্রান্ত কাজ নিজ হাতে করতে পারতেন বলেও উল্লেখ করেন তিনি।


\r\n

মির্জা আব্বাস বলেন, চুলার মুখ থেকে ছাই বের হয়, সোনা বের হয় না। তার বিরুদ্ধে কথা বললেই প্রচারে থাকা যায় বলেও মন্তব্য করেন তিনি। প্রচারে আসার জন্য আরও অনেক পথ আছে বলেও যোগ করেন।


\r\n

এ সময় তিনি জানান, ১৯৭৭ সাল থেকে তিনি ঢাকার রাজনীতিতে সক্রিয়। তার দাবি, একজন মানুষও তার সম্পর্কে কোনো দুর্নীতি বা অসদাচরণের অভিযোগ প্রমাণ করতে পারবে না।