ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদ ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
রোববার সকালে ট্রাইব্যুনাল-২-এ এই আবেদন করেন প্রসিকিউশন, যা নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মামুন খালেদের বিরুদ্ধে গুমের মামলা এবং মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।





