দেশে মার্চ মাসে কমপক্ষে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
শনিবার প্রকাশিত সংগঠনটির মাসিক প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির তুলনায় মার্চে সহিংসতার সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ মাসে অন্তত ৩৪টি হামলার ঘটনায় ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। পাশাপাশি গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন আরও ১৩ জন।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আইন বর্তমান সরকার পাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। এতে নতুন সরকারের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।





