বলিউড অভিনেত্রী মালাইকা আবারও আলোচনায়। সম্প্রতি তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে-নেটিজেনদের দাবি, অভিনেত্রীর জীবনে নাকি এসেছে নতুন প্রেম। এবার তার নাম জড়িয়েছে হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে।
অতীতের এক সাক্ষাৎকারে মালাইকা নিজের পছন্দের পুরুষের ধরন নিয়ে বলেছিলেন, “একটু রুক্ষ আর ধারালো চেহারার পুরুষই আমার পছন্দ। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ একদমই ভালো লাগে না।”
তিনি আরও বলেন, “আমি এমন কাউকে পছন্দ করি, যে প্রকাশ্যে সাহসের সঙ্গে ফ্লার্ট করতে পারে এবং ভালো চুমু খেতে জানে। পুরুষের শক্ত চোয়াল থাকা উচিত, আর তিনি হবেন স্পষ্টভাষী।”
সেই সাক্ষাৎকারেই দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মালাইকা জানিয়েছিলেন, “আমি খুবই রোম্যান্টিক মানুষ, ভালোবাসায় বিশ্বাস করি। তাই ভবিষ্যতে বিয়ে হবে না, সেটা এখনই বলা যাবে না।”
গত বছর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় মালাইকার। এরপর থেকেই বলিউড মহলে কানাঘুষা, হর্ষ মেহতার সঙ্গেই নাকি এখন ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।





