সাবাহ অঙ্গরাজ্যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল সাবাহের রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটারের কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬১৯.৮ কিলোমিটার।
ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা কম বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
অন্যদিকে, মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৬.৮ হিসেবে রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহের পশ্চিম উপকূলসহ সারাওয়াক রাজ্যের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে।





