জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা ‘আমার ভাবনায় বাংলাদেশ’-এর বিজয়ীদের সঙ্গে আজ দুপুর ২টায় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আয়োজন করা হবে। অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত থাকবেন। তিনি ইতোমধ্যেই নীতি প্রণয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী প্রশংসিত হয়েছে।





