৭৪তম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা সবার শীর্ষে। ১০ লাখ ৩৯ হাজার ভোট পেয়ে তিনি লিড করছেন। মিস ইউনিভার্স বাংলাদেশ সোমবার অফিসিয়াল পেজে এই সুখবর নিশ্চিত করেছে।

মিস ইউনিভার্সের পরিচালক মুস্তফা ইসলাম ডিউক পোস্টে লিখেছেন, “অভিনন্দন বাংলাদেশ। ২৪ ঘণ্টায় ৩ লাখ ভোট বেড়ে, মিথিলা ইতিহাস সৃষ্টি করেছেন।”

বিজয়ীর সুযোগ-সুবিধা:

নগদ আড়াই লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা)

নিউইয়র্কে এক বছরের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট

ব্যক্তিগত বিমান, বিশ্বের যেকোনো প্রান্তে ভ্রমণ সুবিধা

৫.৫ মিলিয়ন ডলারের হীরাখচিত মুকুট ‘ফোর্স ফর গুড’

বাজার, পোশাক, খাদ্য ও ফটোশুটসহ সব খরচ মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বহন করবে

বিশ্বব্যাপী প্রচার, ইভেন্ট ও দাতব্য কাজের সুযোগ

মিস ইউনিভার্সের বার্ষিক বাজেট ১০০ মিলিয়ন ডলার। সরাসরি সম্প্রচার থেকে শুরু করে পরবর্তী এক বছরে প্রায় ৫০ কোটি বার দেখা হয় এই প্রতিযোগিতা। বিজয়ী হওয়া মানেই এক বছরের স্বপ্নের জীবনযাপন।