চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌ-কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।


\r\n

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


\r\n

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নাফিজ আহমেদ অয়ন (২৫), মার্চেন্ট নেভির সদস্য। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। তিনি ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুরে কর্মস্থলে ফেরার পথে ছিলেন। অন্য দুই নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


\r\n

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের একজন নৌবাহিনীর তরুণ কর্মকর্তা ছিলেন।


\r\n

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাকে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


\r\n

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।