ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

\r\n

আজ সোমবার (৩ নভেম্বর) তালিকা প্রকাশের সময় জানা গেছে, এই আসনে মির্জা ফখরুলের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির সভাপতি দেলাওয়ার হোসেন।

\r\n

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করছি। সম্ভাব্য প্রার্থীর তালিকা ২৩৭টি আসনের জন্য প্রকাশ করা হয়েছে। যেখানে যুগপৎ আন্দোলনের সঙ্গে সম্পর্কিত প্রার্থী থাকবেন, সেই বিষয়টি বিএনপি সমন্বয় করবে।”

\r\n

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।