বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।


মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


এর আগে, গত ৮ অক্টোবর একই স্থানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময়ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।


দুই বৈঠকেই দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।