জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। যোগদানের সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধর যোগদানের কিছু ছবি প্রকাশ করেছে।





