আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, ডাকসু নির্বাচন অনিবার্য এবং মুজিববাদী বামদের ষড়যন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে না। সোমবার (১ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
\r\nএই দিন হাইকোর্ট এক রিট আবেদনের শুনানিতে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। পরে অবশ চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে, যার ফলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে আপাতত কোনো আইনি বাধা রইল না।
\r\nজুনায়েদ লেখেন, “যারা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। তাই সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার আদায়ে সরব হতে হবে।”





